কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত আর বেঁচে নেই। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।
এর আগে গত রবিবার গুরুতর অবস্থায় সিঙ্গাপুর নেয়া হয়েছিল তাঁকে। আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
নিজস্ব প্রতিবেদক 















