যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে পাঠানো চিঠিতে তুলসী গ্যাবার্ড বলেন, তার স্বামী আব্রাহামের শরীরে বিরল ধরনের বোন ক্যানসার শনাক্ত হয়েছে। সামনে দীর্ঘ চিকিৎসা ও কঠিন সময় অপেক্ষা করছে। এ পরিস্থিতিতে পরিবারের পাশে থাকতেই সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চিঠিতে তিনি উল্লেখ করেন, সংকটময় এই সময়ে স্বামীকে পূর্ণ সমর্থন দেওয়া তার প্রধান দায়িত্ব। সে কারণেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে হোয়াইট হাউস সূত্রের দাবি, শুধু পারিবারিক কারণ নয়, প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধও তার পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার অবস্থানের পার্থক্য নিয়ে আলোচনা ছিল।
গত মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরান ইস্যুতে তুলসী গ্যাবার্ড তুলনামূলক নমনীয় অবস্থানে রয়েছেন। এরপর থেকেই প্রশাসনের ভেতরে তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়।
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক ডেস্ক 




















