০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

গাজীপুরে কাভার্ড ভ্যানে আগুন

গাজীপুরের কাপাসিয়ায় প্রাণ আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়া-চাঁদপুর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের বড়পুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

‘খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাপাসিয়ার চাঁদপুর হয়ে কালিগঞ্জ যাওয়ার আঞ্চলিক সড়কের বড়পুশিয়া এলাকায় হঠাৎ ছয়-সাতজন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কাভার্ড ভ্যান চালক সুমন বলেন, রাজেন্দ্রপুর থেকে খালি কাভার্ড ভ্যানটি নিয়ে ঘোড়াশালের প্রাণ কারখানায় যাওয়ার সময় কাপাসিয়ার বড়পুশিয়া এলাকায় পৌঁছলে তিনটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গাড়ির গতিরোধ করে। এ সময় তারা ইট দিয়ে কাভার্ড ভ্যানের সামনের গ্লাসটি ভেঙে ফেলে। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা চলে যায়।

কাপাসিয়া থানার ওসি মো. আবুবকর মিয়া  বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। রাজনৈতিক ফায়দা লুটতেই এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

গাজীপুরে কাভার্ড ভ্যানে আগুন

প্রকাশিত : ০৪:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩