০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

বিএনপি বাস্তবতা অস্বীকার করছে, জনগণকে বিভ্রান্ত করছে: নাহিদ ইসলাম

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন ধরনের কার্ড কর্মসূচির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যদিও দেশের জ্বালানি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তারা বাস্তবতা অস্বীকার করছে।

শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যান-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণের মতো কর্মসূচির মাধ্যমে বিএনপি জনগণের মন জয় করতে চাইলেও বাস্তবে জ্বালানি সংকটসহ বিভিন্ন অর্থনৈতিক সমস্যায় দেশ জর্জরিত। অথচ সরকারের পক্ষ থেকে এসব সংকট অস্বীকার করা হচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াচ্ছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও অস্বীকার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থান দেশের মানুষের মধ্যে পরিবর্তনের নতুন প্রত্যাশা তৈরি করেছিল। সে সময় জনগণ স্বৈরাচারবিরোধী অবস্থান নিয়ে একটি গণতান্ত্রিক ও সংস্কারমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার করে। সেই ধারাবাহিকতায় দেশে সংস্কার কার্যক্রম শুরু হয়।

তার অভিযোগ, এসব সংস্কার প্রক্রিয়ায় বিএনপি শুরু থেকেই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পরবর্তীতে তারা ঐকমত্য কমিশনে যোগ দিলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে ভিন্নমত পোষণ করেছে। এমনকি গণভোটের বিষয়ে সম্মতি দিলেও নির্বাচনের পর তা থেকে সরে দাঁড়িয়েছে বলেও তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, যে দল গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, তারা এখন সেই প্রক্রিয়াকেই অস্বীকার করছে, যা রাজনৈতিকভাবে আত্মবিরোধী অবস্থান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে বিএনপি অতীতের মতোই একক আধিপত্য প্রতিষ্ঠার পথে হাঁটছে।

তিনি সতর্ক করে বলেন, যদি আবারও স্বৈরাচারী প্রবণতা ফিরে আসে, তাহলে দেশের জনগণ, বিশেষ করে তরুণ সমাজ ও ছাত্র-জনতা তা প্রতিহত করতে রাজপথে নামবে।

জনপ্রিয়

কোন পথে বাংলাদেশ?

বিএনপি বাস্তবতা অস্বীকার করছে, জনগণকে বিভ্রান্ত করছে: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৭:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬