১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • 177

ছবিঃ সংগৃহীত

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তৈরির উদ্দেশ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (৩ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্যরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ খাতের সাম্প্রতিক অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মূলত একটি সুসংহত সুপারিশমালা প্রণয়ন করে তা সংসদে উপস্থাপনের লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এছাড়া কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসানসহ অন্যান্যরা।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের জ্বালানি খাতের সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। উপস্থাপিত তথ্য ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় কমিটি মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপগুলোর প্রতি সন্তোষ প্রকাশ করে।

আলোচনায় অংশ নিয়ে সদস্যরা জ্বালানি খাতের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ দেন। পরবর্তী ধাপে আরও কয়েকটি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সুপারিশ তৈরি করে সংসদে প্রতিবেদন আকারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি।

বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬