সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় ইসলামগঞ্জ (বুধবারী বাজার) এলাকায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল এবং সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন। সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক আইনুল হক স্বাধীন।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী আব্দুল মন্নান। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শুক্কুর আলী মহাজন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বিএনপি নেতা সুলেমান তালুকদার, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু সালাম, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম-সম্পাদক মো. আব্দুল্লাহসহ আরও অনেকে।
সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রতন মিয়া, সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী জীবন, যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ ও বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক কিবরিয়া আহমেদ ও আব্দুল আলী, সদস্য বাদশা মিয়া, মাসুক মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তেরা মিয়া, কৃষক দলের সাবেক সভাপতি একরাম আলী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, মাহবুবুল আলম, মাহমুদুল হাসান, আলী আমজদ ও ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল আহমেদ প্রমুখ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় ঐক্য আরও সুসংহত করার আহ্বান জানান এবং সংগঠনকে শক্তিশালী করতে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক 















