নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের স্মরণে; গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে র্যালি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ছাত্রদলের র্যালিটি রাজধানীর বকশিবাজার মোড় থেকে শুরু হয়ে ঢাকা মেডিকেল-২ গেইট হয়ে পুনরায় বকশিবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে র্যালিতে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মশিউর রহমান, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মোঃ মাসুম বিল্লাহ (এফএইচ), মোঃ মাছুম বিল্লাহ (এফআর), মোঃ তরিকুল ইসলাম তারিক, মোঃ নাছির উদ্দীন শাওন, রাজু আহমেদ, তৌহিদুর রহমান তাজ, মাহবুব আলম শাহিন, মোঃ মাহফুজুর রহমান, সহ-সাধারন সম্পাদক আ.হ.ম. খোকন।
এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি নওরোজ আমিন দীপ্ত, যুগ্ম-সম্পাদক রায়হানুল ইসলাম বাবু।
বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফ খান, সহ-সভাপতি আকিব জাভেদ রাফি, সাংগঠনিক সম্পাদক আল-আমিন পলাশ।
মাস্টার দ্যা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব আল ইসলাম শেখ শোভন, ক্রীড়া সম্পাদক হাবিব আহমেদ লিয়ন, কর্মী শাকিল আহমেদ।
সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম।
কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক এমদাদুল হক মিলন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের কর্মী শামসুল হক আনান সহ শতাধিক নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 















