নিজস্ব প্রতিবেদক
টানা চতুর্থবারের মতো কুমিল্লা সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে জয়লাভের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ। সকল অপশক্তির মুখে ছাই। কুমিল্লার আপামর জনসাধারণের বিজয় হয়েছে। কুমিল্লা ৬ আসন আবারও বঙ্গবন্ধুকন্যাকে উপহার দিতে সক্ষম হয়েছি ।’
তিনি আরো উল্লেখ করেন, ‘আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্যে প্রথমেই আমার সকল নেতাকর্মী ,বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন সহ কুমিল্লার সর্বস্তরের জনগণকে জানাই অসংখ্য ধন্যবাদ। নির্বাচনী বিভিন্ন কাজে নিযুক্ত কর্মকর্তাসহ যারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি এ বিজয় শুধু আমার একার না, এই বিজয় সারা কুমিল্লাবাসীর বিজয়। আপনারা সকলে সুসংগঠিত থাকার কারণেই এটা সম্ভব হয়েছে। যতদিন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এ কুমিল্লায় কোন অপশক্তির সাধ্য নেই বঙ্গবন্ধুর নৌকা মার্কাকে রুখবে, কুমিল্লার চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যহত রাখবে। সারা দেশের মানুষ তাদের রায় উন্নয়নের পক্ষে দিয়েছে, শেখ হাসিনার পক্ষে দিয়েছে। তিনিই আমাদের একমাত্র আশার বাতিঘর। পরিশেষে একটি কথা বলতে চাই, যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’
নিজস্ব প্রতিবেদক 















