নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) ও পরদিন বুধবার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার (৮ জানুয়ারি) গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
মঈন খান বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এরই ধারাবাহিকতায় পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগামীকাল (মঙ্গলবার) ও পরদিন (বুধবার) গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, এ সময় রাজপথে, হাটে, মাঠে, ঘাটে মানুষের কাছে যাব, কথা বলব, তাদের কাছে প্রচারপত্র বিতরণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 















