০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৪ দলের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জোটের প্রধান শেখ হাসিনা।

১৪ দলের অন্যতম নেতা এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪ দলের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে জোটবদ্ধ নির্বাচন এবং আসন সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আসন্ন নির্বাচনে ১৪ দলের জোটসঙ্গীদের সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা হবে কি না, তা ইতোমধ্যেই সামনে চলে এসেছে। বিষয়টি নিয়ে ১৪ দলের জোটসঙ্গীদের মধ্যে কিছু সংশয় দেখা দিয়েছে। সে প্রেক্ষাপটে এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৪ দলের এ সভা সম্পর্কে জানতে চাইলে রাশেদ খান মেনন গণমাধ্যমকে বলেন, আগামী ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ১৪ দলের সভা অনুষ্ঠিত হবে। এটুকুই জানি, এর বেশি কিছু বলতে পারব না।

এ বিষয়ে ১৪ দলের আরেক নেতা হাসানুল হক ইনু বলেন, মূলত জোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। আসন ভাগাভাগির বিষয়টি হয়তো পরে আলোচনা হতে পারে।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

১৪ দলের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

প্রকাশিত : ০৫:১৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩