নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে।
তফসিল ঘোষণার পর সারাদেশের প্রতিটি আসনে এরই মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামিলীগের প্রার্থী বাছাই করার প্রক্রিয়াও শেষ। সব প্রস্তুতি শেষ হলেও নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী (নরসিংদী-৪ বেলাব মনোহরদী) অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
নির্বাচনী ফরম জমা দেওয়ার পর বেলাব উপজেলা পরিষদ চত্বরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখন বিশাল ষড়যন্ত্র চলছে, আমাদের ৭ তারিখে নির্বাচন আমরা এখনো জানি না, নির্বাচন হবে কিনা। তিনি এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন।”
এসময় তিনি আরও বলেন, এ সময়টায় সামনে বিশাল যুদ্ধ, এটি আমাদের আরেকটি মুক্তিযুদ্ধ। আজকে শেখ হাসিনার উন্নয়নে দেশ অগ্রগতি নিয়ে এগিয়ে যাচ্ছে। সব জায়গায় শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে।
নিজস্ব প্রতিবেদক 















