০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ডাব মার্কায় নির্বাচন করবেন হিরো আলম

ডেস্ক নিউজ 

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হচ্ছেন আলোচিত সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।  তিনি বাংলাদেশ কংগ্রেস মনোনীত জাতীয় জোটের গণঅধিকার পার্টি- পিআরপি থেকে নির্বাচন করবেন।

সেই লক্ষ্যে গত বৃহস্পতিবার দলটির মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম।  তার সহকারী সুজন রহমান শুভ এদিন বিকাল সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে হিরো আলমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর শুভ বলেন, ‘আমরা বগুড়া-৪ আসনে হিরো আলম ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিলাম। আমরা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেইনি। আলম ভাই এবার বাংলাদেশ কংগ্রেস জোটের ‘ডাব’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।’

যদিও হিরো আলম বুধবার প্রথমে সুপ্রিম পার্টির মনোনয়নপত্র কিনেছিলেন। তবে বৃহস্পতিবার জমা দিলেন পিআরপির মনোনয়নপত্র। এ প্রসঙ্গে শুভ বলেন, ‘সুপ্রিম পার্টির মনোনয়নপত্রে একটু ভুল ছিল। তারা আরও একজনকে মনোনয়ন দিয়েছেন, এটা আগে জানা ছিল না।’

অন্যদিকে হিরো আলম এ প্রসঙ্গে মুঠোফোনে দেশ বার্তাকে বলেছেন, ‘সুপ্রিম পার্টির নামে ভুল করে মনোনয়নপত্র তুলেছিলাম। পরে সেখান থেকে নাম সরিয়ে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়নপত্র দাখিল করেছি। এই দলে এবার আমার মার্কা ‘ডাব’।’

এই নিয়ে তৃতীয়বার বগুড়া-৪ আসন থেকে প্রার্থী হতে চলেছেন হিরো আলম। তার ভোটের লড়াই শুরু হয়েছিল ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে। সে বার বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। মার্কা পেয়েছিলেন সিংহ।

তবে বিপক্ষ দলের প্রার্থীর লোকদের মারধরের শিকার হয়ে সে নির্বাচনে ভোট বর্জন করেন হিরো আলম। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বগুড়া-৪ এবং সদর আসনের উপনির্বাচনে ফের স্বতন্ত্র প্রার্থী হন হিরো আলম। এবার পান একতারা প্রতীক।

কিন্তু জিততে পারেননি দ্বিতীয় চেষ্টায়ও। বগুড়া-৪ আসনে হিরো আলম হেরে যান অল্প ভোটের ব্যবধানে। সদর আসনে হারেন বড় ব্যবধানে।

যদিও হিরো আলম সে সময় দাবি করেন, বগুড়া-৪ আসনে তিনিই জিতেছিলেন। তাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। সেই বগুড়া-৪ আসন থেকে আরও একবার প্রার্থী হতে চলেছেন স্বঘোষিত এই হিরো।

তবে শুধু বগুড়া নয়, চলতি বছরের ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও প্রার্থী হয়েছিলেন হিরো আলম। ওই নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত। তিনি জয়ও পান।

ওই নির্বাচনেও ভোটের দিন মারধরের শিকার হন হিরো আলম। তাকে হাসপাতালে চিকিৎসা পর্যন্ত করাতে হয়। সে সময় হিরো আলম অভিমান করে বলেন, তিনি আর নির্বাচন করবেন না। সেই অভিমান ভেঙে ফের ভোটের মাঠে হিরো আলম’।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

ডাব মার্কায় নির্বাচন করবেন হিরো আলম

প্রকাশিত : ১১:১৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩