০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নাচতে নামছি যখন, ঘোমটা দিলে হবে নাকি : শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা থেকে অনলাইনে এই মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ কারণে সন্ধ্যায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে শাহজাহান ওমরের দাবি, তিনি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

আওয়ামী লীগে যোগদানের কারণসহ সার্বিক বিষয় তুলে ধরতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন শাহজাহান ওমর।

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা (বিএনপি) যাচ্ছে (নির্বাচনে) না, আমি কী করব? স্বতন্ত্রে যাব কেন? স্বতন্ত্রে যাওয়া মানে আওয়ামী লীগকে সমর্থন করা। যেহেতু বিএনপি করতেছে (নির্বাচন) না। আর যেখানে আমার অপশন আছে, সেখানে আমি স্বতন্ত্রে যাব কেন, বি গ্রেডেড হব কেন? নাচতে নামছি যখন, ঘোমটা দিলে হবে নাকি। স্বতন্ত্র বলতে কি কোনো জিনিস আছে নাকি? স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নেব কেন, যখন বেটার অপশন আছে।’

শাহজাহান ওমর বলেন, ‘জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসা, আমি তো মনে করি এটা প্রমোশন।’

এবার বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল জানিয়ে তিনি বলেন, ‘২০১৪ সালে নির্বাচনে না যাওয়া ভুল ছিল। ২০১৮-তে নির্বাচনে যাওয়া ভুল ছিল। এবারও নির্বাচনে যাওয়া উচিত ছিল। নির্বাচনে গিয়ে দেখতাম কারচুপি হয় কি না?’

বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে শাহজাহান ওমর বলেন, ‘আসলে বিএনপিতে কেউ কোনো কথা বলতে চায় না। শুধু তারেক রহমান বিষয় না। সব মিলিয়ে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না। বিএনপি থেকে অবসর নেওয়ার বিষয়ে ২০২২-এ আমি চিঠি দিয়েছি। আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

এর আগে গতকাল বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান শাহজাহান ওমর। এরপর আজ বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগ দেন তিনি।

শাহজাহান ওমরকে গত ৪ নভেম্বর রাতে গ্রেপ্তার করে পুলিশ। পর দিন তাকে ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসন থেকে একাধিকবারের সংসদ সদস্য এবং বিএনপি সরকারের সাবেক আইন প্রতিমন্ত্রী ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

নাচতে নামছি যখন, ঘোমটা দিলে হবে নাকি : শাহজাহান ওমর

প্রকাশিত : ১২:৫১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩