১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ফুল দিয়ে সাকিবকে বরণ মাগুরাবাসীর

বিশাল গাড়িবহর নিয়ে ঢাকা থেকে নিজ এলাকা মাগুরায় সাকিব। ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি। মনোনয়ন পাওয়ার তিন দিনের মাথায় বিশাল গাড়িবহর নিয়ে ঢাকা থেকে নিজ এলাকা মাগুরায় গেছেন সাকিব।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় মাগুরা পৌঁছান সাকিব আল হাসান। ঢাকা থেকে সঙ্গী হওয়া সাকিবের বহরের গাড়িগুলো গড়াই নদীর কামারখালি ব্রিজে পৌঁছালে মাগুরা থেকে একশটি প্রাইভেট কার এবং শত শত মোটরসাইকেলসহ স্থানীয় নেতাকর্মীরা সাকিবকে বরণ করে নেন। এসময় সাকিবের বাবা মাশরুর রেজা সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন সাকিব আল হাসান। সফরসঙ্গী হিসেবে সাকিবের সঙ্গে মাগুরায় যান জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু। জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও গাড়িবহরে ছিলেন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়বেন তিনি। দলের হয়ে মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাকিব। শেষ পর্যন্ত দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেওয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

আনন্দ উচ্ছ্বাসে ফুল দিয়ে সাকিবকে বরণ মাগুরাবাসীর

প্রকাশিত : ০৩:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩