নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী ৮ম দফায় ১ দিনের অবরোধ ও ১ দিনের হরতাল সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার সকালে রাজধানীর রামপুরা ব্রীজ থেকে শুরু হওয়া মিছিলটি মেরুল বাড্ডা গিয়ে রাস্তা অবরুদ্ধ করে।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।
তত্বাবধান করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহ সাধারণ সম্পাদক সামস সুজন, নাসরিন রহমান পপি।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন। মুজিব হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ নিরব, যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার। বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, কর্মী সিফাত ইবনে আমিন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান। সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইকরাম খান, মোঃ সাইফ উল্লাহ সাইফ। স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ উবায়দুল্লাহ্ নাঈম, সহ-সভাপতি মোঃ আব্দুল মোতালেব, যুগ্ম-সম্পাদক মোঃ জাকির হাসান নাঈম, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ইমরান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ রবিউল ইসলাম, আরাফাত হোসাইন রুপক।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল, সহ সাংগঠনিক সাইদুর রহমান, সহ দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, সদস্য আসাদুল হক আসাদ।
ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব রায়হান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব। শাহবাগ থানা ছাত্রদল নেতা মোঃ শামীম আহমেদ। ছাত্রদল নেত্রী ফারহানা বিনতে আবদুল্লাহ প্রমুখ।
এসময় অবরোধকারীরা তাদের দাবীর পক্ষে বিভিন্ন স্লোগান দেয় এবং দাবী আদায়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক 















