সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ একদফা দাবিতে সপ্তম দফা অবরোধের প্রথম দিনে ঢাকায় মিছিল করেছে বিএনপি। দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা জেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেন।
রোববার ভোর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত।
রোববার (২৬ নভেম্বর) সকালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে রাজধানীর পরীবাগ এলাকায় মিছিল হয়েছে। মিছিলটি মোতালেব প্লাজা থেকে শুরু হয়ে প্রিয় প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর হরতাল-অবরোধের কর্মসূচি শুরু করে বিএনপি। ইতোমধ্যে দলটির সিনিয়র অনেক নেতা জেলে গেছেন। অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। ফলে আতঙ্কে অনেকেই মাঠে নামছেন না।
নিজস্ব প্রতিবেদক 















