০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

তরুণ কূটনীতিকরা চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভবিষ্যৎ দূতঃ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১০:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • 193

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব ড. মো. নাজরুল ইসলাম, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ কূটনীতিক ও চীনা দূতাবাসের কর্মকর্তারা ২০২৫ কূটনীতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস আজ মঙ্গলবার ঢাকায় ২০২৫ সালের বাংলাদেশি কূটনীতিক প্রশিক্ষণ কর্মসূচির সারসংক্ষেপ সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নাজরুল ইসলাম, অংশগ্রহণকারী তরুণ কূটনীতিকবৃন্দ ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশি প্রতিনিধিদলকে অভিনন্দন জানান। তিনি বলেন, “সাংহাই ও বেইজিংয়ে থিমভিত্তিক সেমিনার ও মাঠ পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের তরুণ কূটনীতিকরা চীনের আধুনিকায়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।”

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ২০২৫ কূটনীতিক প্রশিক্ষণ কর্মসূচির সারসংক্ষেপ সভায় বক্তব্য প্রদান করছেন। ছবিঃ সংগৃহীত

তিনি আরও বলেন, “চীন-বাংলাদেশ সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই তরুণ কূটনীতিকরা দ্বিপাক্ষিক বন্ধুত্বের উত্তরসূরি এবং ভবিষ্যৎ সহযোগিতার অগ্রদূত।”

বাংলাদেশের পররাষ্ট্র সচিব ড. মো. নাজরুল ইসলাম চীনের সুচারুভাবে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই প্রশিক্ষণ কর্মসূচি কূটনীতিকদের জন্য চীনের উন্নয়ন ও আধুনিকায়ন প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের একটি বিরল সুযোগ তৈরি করেছে।”

তিনি উল্লেখ করেন, কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং “চীন-বাংলাদেশ জনগণ-জনগণের বিনিময় বর্ষ” উপলক্ষে বাংলাদেশ চীনের সঙ্গে সর্বক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ কূটনীতিকরা তাঁদের চীনে প্রশিক্ষণ অভিজ্ঞতা তুলে ধরেন এবং চীন-বাংলাদেশ বন্ধুত্ব জোরদারে ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই কর্মসূচির মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

তরুণ কূটনীতিকরা চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভবিষ্যৎ দূতঃ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

প্রকাশিত : ১০:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫