১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

ভারত থেকে ফেরার পর চাঁপাইনবাবগঞ্জে আলোচনায় আওয়ামী লীগ নেতা ওদুদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের অবস্থান নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। হত্যা মামলার আসামি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যিনি বিনা ভোটে এমপি হয়েছিলেন।

বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা যায় বর্তমানে তিনি তার আপন চাচাতো ভাই বিএনপি নেতা ও সাবেক এমপি হারুনের সহায়তায় আবারও দেশে ফিরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এলাকায় অবস্থান করছেন।

সূত্রগুলো জানিয়েছে, গত ৫ আগস্টের পর তিনি প্রতিবেশী দেশ ভারতে গিয়েছিলেন বলে ধারণা করা হয়। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এলাকায় দেখা গেছে বলে কয়েকটি স্থানীয় সূত্রের দাবি।

আওয়ামী লীগের স্থানীয় একটি অংশের নেতারা বলছেন, আব্দুল ওদুদ দলীয় কার্যক্রম পুনরায় সংগঠিত করতে বিভিন্ন উপকমিটি গঠন শুরু করেছেন। অপরদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন, তার আত্মীয় ও বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের সঙ্গে তার পারিবারিক ঘনিষ্ঠতা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানে প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে।

তবে এই বিষয়ে জেলা পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর  পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে আওয়ামী লীগ ও বিএনপির জেলা পর্যায়ের নেতৃত্বের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জনপ্রিয়

কোন পথে বাংলাদেশ?

ভারত থেকে ফেরার পর চাঁপাইনবাবগঞ্জে আলোচনায় আওয়ামী লীগ নেতা ওদুদ

প্রকাশিত : ০৬:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫