নিজস্ব প্রতিবেদক
সরকপদত্যাগের ১দফা দাবি ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত ৪৮ ঘণ্টা অবরোধ সমর্থনে রাজধানীর প্রগতি সরণি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিল করে। দুপুর দুইটায় মিছিলটি প্রগতি সরণী থেকে কুড়িল ফ্লাইওভারের দিকে যায়। কিছুদূর অগ্রসর হওয়ার পর পিছন থেকে পুলিশের ধাওয়ায় মিছিলটি পন্ড হয়ে যায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী রনি এবং শ্যামল মালুমের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিতি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সংসদে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান শুভ, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম।
এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ, নূর আলম ভূঁইয়া ইমন। মুজিব হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ নিরব। বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী সাকিব, পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) তানভীর বারী হামীম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান প্রমূখ।
তিতুমীর কলেজ ছাত্রদল এর সহ-সভাপতি সালেহ আহমেদ বাপ্পী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বিশাল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাহাবু্দ্দিন ইমন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ উবায়দুল্লাহ নাঈম, সহ-সভাপতি আব্দুল মোতালেব, সহ-সাংগঠনিক সম্পাদক মো:সাজিব মিয়া, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ইমরান।
আরও উপস্থিত ছিলেন, মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব রায়হান, হাতিরঝিল থানা ছাত্রনেতা ইসমাঈল হোসেন।
এসময় অবরোধকারীরা তাদের দাবীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবার প্রত্যয় ব্যাক্ত করেন। সরকার পতনের একদফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএনপি ও সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো টাকা ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে।
নিজস্ব প্রতিবেদক 















