০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ডিবি পরিচয়ে ঢাবি ছাত্রদল নেতাদের তুলে নেওয়ার অভিযোগ

শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক গাজী মোঃ সাদ্দাম হোসেন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান। ছবিঃ সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক গাজী মোঃ সাদ্দাম হোসেন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসানকে ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) পরিচয় দিয়ে আনন্দ বাজার এলাকা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের।

আজ সকালে অমর একুশে হল সংলগ্ন এলাকা থেকে তফসিল বাতিলের দাবীতে ঘোষিত অবরোধ সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। মিছিলের প্রস্তুতিকালে উক্ত এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে ডিবি পুলিশ। এসময় ডিবি পুলিশকে ছাত্রদের উপর অতর্কিত ভাবে আক্রমণ করতে দেখা যায়। পরে আনন্দবাজার এলাকার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দেশ বার্তাকে জানান, দুজনকে ডিবি পুলিশ দুজনকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল এবং আরিফুল ইসলাম এক প্রেস বিঞ্জপ্তিতে ছাত্রনেতাদের উপর অতর্কিত, নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পুলিশি তাণ্ডবের বিরুদ্ধে দেশের জনগণ, এবং দেশী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বিভিন্ন থানায় যোগাযোগ করেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তুলে নিয়ে যাওয়া ছাত্রনেতাদের সন্ধান মিলেনি।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

ডিবি পরিচয়ে ঢাবি ছাত্রদল নেতাদের তুলে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ০৪:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩