১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

পদ্মা সেতুর মাওয়া অংশে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষ

সংঘর্ষের পর ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর মাওয়া অংশে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বাসের এক হেলপার ও এক যাত্রী। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শনিবার সেতুর ওপর কাজ চলমান থাকায় এক লাইনে গাড়ি চলছিল। এ সময় বিকেল ৪টার দিকে দুই বাসের সংঘর্ষ হয়। এতে বাসের এক হেলপার ও এক যাত্রী আহত হয়েছেন।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

আলমগীর হোসেন বলেন, “সেতুর ওপর সড়ক ডিভাইডার দিয়ে কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

পদ্মা সেতুর মাওয়া অংশে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষ

প্রকাশিত : ০৬:০১:১০ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩