০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অবরোধের সমর্থনে ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল। ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী নবম দফায় ৪৮ ঘন্টার অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল।

মিছিলটি বিকাল ৩.০০ টায় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে কলতাপাড়া বাজার প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করে। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।

এ সময় গৌরিপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নেতা হুজ্জাতুল খান মুন, আশিকুজ্জামান আশিক, মোস্তাকিম বাবু সহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদ বলেন, মামলা হামলা দিয়ে আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যাবেনা, কেন্দ্র নির্দেশিত সকল কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল প্রস্তুত।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাক দিয়েছিল বিএনপি। ২৮ অক্টোবর মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এ নিয়ে নবম দফায় অবরোধের ডাক দিল দলটি।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

অবরোধের সমর্থনে ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৫:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩