নিজস্ব প্রতিবেদক
দেশের সর্ববৃহৎ ডেটা সাইন্স প্রতিযোগিতা ডেটাথনের তৃতীয় সংস্করণের চুড়ান্ত পর্ব শুরু হয়েছে। দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতারচুড়ান্ত পর্ব গতকাল (শুক্রবার) শুরু হয়ে চলবে আজ শনিবার (২৫ মে) পর্যন্ত।
রবি আজিয়াটা লিমিটেডের আয়োজনে প্রতিযোগিতাটির ‘পাওয়ারড বাই‘ সহযোগী অ্যামাজন ওয়েব সিরিজ। এছাড়া, প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছেহুয়াওয়ে বাংলাদেশ লিমিটেড এবং ডিজিটাল মিডিয়া পার্টনার এডিএবাংলাদেশ। ইন্টিগ্রেশন পার্টনার হিসেবে অ্যাকজেনটেক পিএলসি ও ক্লাউডএক্সপার্টাইজ পার্টনার হিসেবে ব্রেইন স্টেশন ২৩ থাকছে।
৪৮ ঘন্টার এই ম্যারাথন প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে অংশগ্রহনকারীরাপ্রযুক্তিভিত্তিক সমস্যার সমাধান এবং মেশিন লার্নিং দক্ষতা প্রদর্শন করবেন।
বাংলাদেশের অগ্রগামী এবং সর্ববৃহৎ ডেটাথন ইভেন্ট হিসেবে ডেটাথন ৩.০বাস্তব বিশ্বের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলায় বিগ ডাটা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং–এর রূপান্তরমূলক ভূমিকার উপর আলোকপাত করছে ।এই আয়োজনটি ডেটা বিজ্ঞানী, ব্যবসায় বিশ্লেষক, পরিসংখ্যানবিদ, ডেটাইঞ্জিনিয়ার এবং প্রোগ্রামার, বিখ্যাত জাতীয় ও বৈশ্বিক প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্পএবং স্টার্ট আপসহ ডেটা নিয়ে কাজে উৎসাহীদের জন্য এক ধরনের আকর্ষনীয়সুযোগ।
৩,৫০০ জনেরও বেশি প্রতিযোগী ১,০০০ টিরও বেশি দলে বিভক্ত হয়েপ্রতিযোগিতার তৃতীয় আসরে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। ইতোমধ্যেই১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত বাছাই পর্বের মাধ্যমে চূড়ান্ত পর্বেঅংশগ্রহণকারীদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
ডেটাথন একটি ৪৮ ঘন্টার ম্যারাথন প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারীরাতাদের সমস্যা সমাধান এবং মেশিন লার্নিং দক্ষতা প্রদর্শন করছে, যা স্থানীয়এবং বৈশ্বিক উভয় ডেটা বিজ্ঞান বিশেষজ্ঞদের দ্বারা মূল্যায়ন করা হয়। এইরাউন্ডটি ভবিষ্যতের জন্য প্রস্তুত ডেটা প্রতিভা খুঁজে বের করতে এবং একটিস্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শিল্প, একাডেমিয়া এবং সরকারেরমধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণপদক্ষেপ।
রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠী বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ডেটা যেকোনো ধরণের নতুন উদ্ভাবন এবংগ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার ক্ষমতা রাখে। ডেটার কার্যকর ব্যবহারের মাধ্যমেআমাদের তরুণ ডেটা বিজ্ঞানীরা অনেক অসম্ভবকে সম্ভব করছে– এটা দেখতেপারা খুবই উৎসাহব্যঞ্জক।”
এই পর্ব থেকে সফল অংশগ্রহণকারীরা পরবর্তীতে ডেটাথন গালা ইভেন্ট এঅংশগ্রহনের সুযোগ পাবে, যেখানে মোট ১০ লাখ টাকা সমমূল্যের পুরস্কারেরব্যবস্থা রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল ৫ লক্ষ টাকার সমমূল্যের পুরস্কার, প্রথমরানার আপ পাবে ৩ লাখ টাকার পুরস্কার, এবং দ্বিতীয় রানার আপ পাবে ২লাখ টাকার পুরস্কার।
নিজস্ব প্রতিবেদক 















