০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৭:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 126

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ১ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তবে ভ্রমণের জন্য নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে চলতে হবে।

পর্যটন উপদেষ্টা জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসে পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকরা দ্বীপে রাতেও অবস্থান করতে পারবেন।

তিনি আরও জানান, প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণের সুযোগ পাবেন। এ জন্য একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যেখানে পরিবহনব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। যদিও সফটওয়্যারের কাজ এখনও শেষ হয়নি, তবে এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শেখ বশিরউদ্দীন বলেন, দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও সুরক্ষার জন্য একটি পর্যটন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এটি চূড়ান্ত হলে পর্যটন কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে কথা বলেন পর্যটন উপদেষ্টা। তিনি জানান, টার্মিনাল চালু করার প্রক্রিয়া পর্যালোচনাধীন রয়েছে। তবে এখনো নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়ায় এবং বিদেশি নির্মাণ কোম্পানি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না করায় সুনির্দিষ্ট তারিখ জানানো যাচ্ছে না।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর

প্রকাশিত : ০৭:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫