০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বরিশালের দুটি আসনে মনোনয়নপত্র নিলেন মেনন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা মেনন আজ বুধবার (২৯ নভেম্বর) নিজেই ওই দুই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা-৮ (রমনা-মতিঝিলের একাংশ), বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসন থেকে আমার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

ছাত্র মৈত্রীর বরিশাল মহানগরের সাবেক সভাপতি ও ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য শামিল শাহরুখ তমাল বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বরিশাল-৩ আসনের জন্য রাশেদ খান মেননের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক শাহীন হোসেন, খলিলুর রহমান।

মোজ্জাম্মেল হক ফিরোজ বলেন, বাবুগঞ্জ থেকে রাশেদ খান মেননের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। জোটের সিদ্ধান্তে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে তার (রাশেদ খান মেনন) প্রতীক এখনও চূড়ান্ত করা হয়নি। যেহেতু ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ সময় তাই ওইদিন বিষয়টি নিশ্চিত করা হবে।

এ ছাড়া বরিশাল-২ আসনের জন্য উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ওয়ার্কার্স পার্টির উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফারাহীন বালী, সাধারণ সম্পাদক সীমা রানী শীল ও হারুন অর রশিদ।

২০০৮ সাল থেকে রাশেদ খান মেনন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। তিনি ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে এখান থেকে টানা তিনবার নৌকা মার্কায় নির্বাচিত হয়েছিলেন। এবার এই আসনে আওয়ামী লীগ প্রার্থী করেছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে।

যদিও আওয়ামী লীগ বলেছে, এবারও তারা জোটগতভাবেই নির্বাচন করবে। কিন্তু জোটের শরিকদের কোন কোন আসনে ছাড় দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

বরিশালের দুটি আসনে মনোনয়নপত্র নিলেন মেনন

প্রকাশিত : ১১:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩