০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে বিচারককে জুতা ছুড়ে মারল আসামি

নিজস্ব প্রতিবেদক, দেশ বার্তা 

চট্টগ্রামের একটি আদালতে বিচারককে জুতা ছুড়ে মারার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে সাইবার ট্রাইব্যুনালের এজলাসে বিচারক বসার সঙ্গে সঙ্গে জুতা ছুঁড়ে মারে ওই আসামি।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামির নাম মো. মনির খান মাইকেল। তিনি ব্রাহ্মবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন গোকন এলাকার খাঁ বাড়ির গোলাপ খাঁর ছেলে। জাতির জনক ও মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার উপ-পরিদর্শক তপু সাহা বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরদিন ২৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২০ জুন অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী। তিনি জানান, আদালতে জামিন শুনানির সময় বিচারকার্য শুরু হলে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে পরপর দুটি জুতা নিক্ষেপ করেন আসামি মনির খান মাইকেল। এ বিষয়ে মামলা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

চট্টগ্রামে বিচারককে জুতা ছুড়ে মারল আসামি

প্রকাশিত : ০৪:৫৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩