০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জাপার নয়া সমীকরণ : রাঙ্গা আউট, আসিফ ইন

মশিউর রহমান রাঙ্গা ও আসিফ শাহরিয়ার। ছবিঃ সংগৃহীত

ডেস্ক নিউজ, দেশ বার্তা 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও দল থেকে বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে। তার আসন রংপুর-১ এ এবার প্রার্থী দেওয়া হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ারকে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এ বিষয়ে মশিউর রহমান রাঙ্গা সংবাদমাধ্যমকে বলেন, জাতীয় পার্টি এখন পরগাছা দলে রূপান্তর হয়ে গেছে। আওয়ামী লীগের ওপর ভর করে আর কতদিন? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।

জাতীয় পার্টি মনোনয়ন দিলে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে রাঙ্গা বলেন, আমি তো মনোনয়ন ফরম নেইনি। তারপরও মনোনয়ন দিলে পরে বলব।

জাতীয় পার্টিতে দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং চোয়ারম্যান জি এম কাদেরের দ্বন্দ্বে রওশন পক্ষে অবস্থান নিয়ে গত বছর আলোচনায় আসেন মসিউর রহমান রাঙ্গা। এর রেশ ধরে ১৪ সেপ্টেম্বর রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন জিএম কাদের।

এরপর থেকে রওশন বলয়ের নেতা হিসেবে পরিচিতি পান তিনি। একাধিক অনুষ্ঠানে রওশন এরশাদের সঙ্গে দেখা যায় তাকে। রওশন এরশাদ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছেন ৩ জনের জন্য। সেখানেও রাঙ্গার নাম নেই।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

জাপার নয়া সমীকরণ : রাঙ্গা আউট, আসিফ ইন

প্রকাশিত : ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩