০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণে ১১ জনই উগান্ডার

ডেস্ক নিউজ, দেশ বার্তা 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসতে ১২টি দেশ থেকে ৪৪ জন পর্যবেক্ষক আবেদন করেছেন। যার মধ্যে ১১ জনই উগান্ডার বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন পর্যবেক্ষণে অস্ট্রেলিয়া থেকে ১ জন, ইতালিয়ান ১ জন, আইরিশ ১ জন, স্লোভাক ১ জন, ব্রিটিশ ১ জন, ফ্রেঞ্চ ১ জন, উগান্ডা থেকে আসবে ১১ জন, জার্মানি থেকে আসবে ২ জন, জাপানিজ ১ জন, সুইডিশ ১ জন, নিউজ এজেন্সি এএফপি থেকে ১২ জন, ভারতীয় ১ জন, সাউথ এশিয়ান ফোরাম থেকে আসবে ৪ জন, ব্রিটিশ হাইকমিশন থেকে ১ জন, নিউ দিল্লি টেলিভিশন থেকে আসবে ২ জন। সব মিলিয়ে ৪৪ জন পর্যবেক্ষক আসার জন্য ইসিকে জানিয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। এ ছাড়াও এখন পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন সংস্থা, পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটা সংস্থার আবেদন পেয়েছি।

মঙ্গলবার (২১ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

নির্বাচন পর্যবেক্ষণে ১১ জনই উগান্ডার

প্রকাশিত : ১১:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩