০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

চাল কুমড়া পাতায় ইলিশের ঝোলের মজাদার রেসিপি

চাল কুমড়া পাতায় ইলিশের ঝোল। ছবিঃ সংগৃহীত।

চলছে ইলিশের মৌসুম। ঘরে ঘরে ইলিশ রান্নার ধুম পড়েছে। এই মৌসুমে ইলিশের ঝোল রান্না করতে পারেন চাল কুমড়া পাতায়। এতে স্বাদে বৈচিত্র্য আসবে। রইলো রেসিপি-

উপকরণ : চাল কুমড়া পাতা ৫০০ গ্রাম, ছোট ইলিশের টুকরা ও মাছের ডিম ২ টুকরা করে, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, হলুদ-মরিচ-ধনে গুড়া ১ চা চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৪-৫টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : চাল কুমড়ার পাতা ও ডাটা কেটে ধুয়ে রাখুন। ছোট ইলিশ মাছ ও ইলিশের ডিম ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে অল্প পানি দিন। পরে আদা-রসুন বাটা, হলুদ-মরিচ ও ধনে গুড়া, লবণ দিয়ে কষিয়ে নিন। পরে চাল কুমড়া পাতা দিয়ে নেড়ে রান্না করুন। এবার কাঁচা ইলিশ মাছ ও মাছের ডিম, কাঁচা মরিচ ফালি দিয়ে আরও ৫-৬ মিনিট রান্না করুন। পরে লবণ দেখে নামিয়ে নিন।

জনপ্রিয়

কোন পথে বাংলাদেশ?

চাল কুমড়া পাতায় ইলিশের ঝোলের মজাদার রেসিপি

প্রকাশিত : ০৮:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪