রাজধানীর বাংলামোটরে অবস্থিত জনপ্রিয় চেইন বুকশপ বাতিঘরে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি দোকানটিতে যান এবং প্রায় আধা ঘণ্টা সময় ধরে ঘুরে বিভিন্ন বই সংগ্রহ করেন।
বুকশপটির স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ জানান, জাইমা রহমান সাধারণ একজন পাঠকের মতোই স্বতঃস্ফূর্তভাবে বই কিনতে আসেন। তার উপস্থিতি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও অনাড়ম্বর।
জানা গেছে, তার সংগ্রহ করা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ এবং আনিসুল হকের রচনা। পাশাপাশি তিনি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং নূরুল কবিরসহ বিভিন্ন লেখকের বইও সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত কয়েকজন পাঠক তাকে কাছ থেকে দেখে ছবি তোলার অনুরোধ করলে তিনি তাদের সঙ্গে ছবিও তোলেন।
দেশবার্তা ডেস্ক 











