১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চীনের প্রেসিডেনশিয়াল স্কলারশিপ: ১০ হাজার ইউয়ানসহ নানা সুযোগ, আবেদন শেষ ১৪ জুলাই

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৮:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • 457

চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বিদেশি শিক্ষার্থীদের প্রেসিডেনশিয়াল স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে। এই বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইংরেজি ভাষায় স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীরা প্রথম বছর ১০ হাজার চায়নিজ ইউয়ান আর্থিক সহায়তা পাবেন। এছাড়াও বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

পড়াশোনার বিষয়সমূহ:
ইঞ্জিনিয়ারিং, বিমা, আর্থিক ব্যবস্থাপনা, অর্থনীতি, হিসাবরক্ষণ, পরিসংখ্যান, অটোমেশন, বাণিজ্য, ব্যবসা, বিপণন, মানবসম্পদ ও বিজ্ঞানসহ বিভিন্ন শাখায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

যোগ্যতা:

  • স্নাতকে আবেদনকারীর বয়স ২৫ বছরের নিচে হতে হবে
  • স্নাতকোত্তরে ৩০ বছরের নিচে এবং
  • পিএইচডির জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের নিচে হতে হবে।

প্রয়োজনীয় নথি:

  • বৈধ পাসপোর্টের কপি
  • সর্বশেষ ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
  • ইংরেজি ভাষাদক্ষতার সনদ
  • পারিবারিক আর্থিক বিবরণী
  • স্নাতকোত্তর ও পিএইচডির জন্য গবেষণা প্রস্তাব
  • দুটি সুপারিশপত্র (স্নাতকোত্তর ও পিএইচডি প্রার্থীদের জন্য)

আগ্রহী শিক্ষার্থীদের ১৪ জুলাই ২০২৫-এর মধ্যে আবেদন করতে হবে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

চীনের প্রেসিডেনশিয়াল স্কলারশিপ: ১০ হাজার ইউয়ানসহ নানা সুযোগ, আবেদন শেষ ১৪ জুলাই

প্রকাশিত : ০৮:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫