০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

শেখ হাসিনা জনগণের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী শত্রুতায় লিপ্ত হয়েছেন : রিজভী

রুহুল কবির রিজভী। ছবিঃ ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা জনগণের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী শত্রুতায় লিপ্ত হয়েছেন যার পরিণতি হবে ভয়াবহ। অনাচার আর অপকর্মের সর্বোচ্চসীমা স্পর্শ করেছে আওয়ামী নাৎসিরা।বিএনপির নেতাকর্মীরা এক কঠিন সময় পার করছে। অনেকটা দেশ ছাড়া উদ্বাস্তুর মতো। সহায় সম্বলহীন নিঃস্ব তারা।

আজ বুধবার (২৮ নভেম্বর) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এখন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া নেতাকর্মীরা ধান ক্ষেতে মশারী টানিয়ে ঘুমানোর দৃশ্য দেশবাসী দেখেছে, সুপারির বাগান, ফলের বাগান এবং রান্না ঘরের লাকড়ী রাখার স্তূপের মধ্যে কোনো রকমে জায়গা করে রাত পার করছে বিএনপির নেতাকর্মীরা।

এসময় তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং বিএনপির মহাসচিবসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি সফল করতে সকলে এগিয়ে আসার অনুরোধ করেন।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

শেখ হাসিনা জনগণের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী শত্রুতায় লিপ্ত হয়েছেন : রিজভী

প্রকাশিত : ০৭:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩