১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সিইসির ফেস্টুন আগুনে পুড়িয়েছে রাঙ্গামাটি ছাত্রদল

সিইসি কাজী হাবিবুল আউয়ালের একটি ফেস্টুন পুড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি এবং হরতালের সমর্থনে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের একটি ফেস্টুন পুড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বুধবার (২৯ নভেম্বর) বিকালে জেলা শহরের কল্যাণপুর এলাকা থেকে হাসপাতাল এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা অংশ নেয়।

ছাত্রদল নেতারা বলেন, এই সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোট চুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। এবারও তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাকশালী কায়দায় ক্ষমতায় থাকতে। দেশের মানুষ এ প্রহসনের নির্বাচন মেনে নেবে না।

এসময় তারা সিইসির পদত্যাগ ও তফসিল বাতিলেরও দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল গেইট এলাকায় সিইসির ফেস্টুন পোড়ানো হয়।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

সিইসির ফেস্টুন আগুনে পুড়িয়েছে রাঙ্গামাটি ছাত্রদল

প্রকাশিত : ০৬:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩