১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন দিগন্তের উন্মোচন

চীনে বাংলাদেশি তাজা আম রপ্তানির আনুষ্ঠানিক সূচনা

বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির শুভ সূচনা হলো আজ। এ উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাননীয় মিঃ ইয়াও ওয়েন। তিনি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং রপ্তানির এই ঐতিহাসিক মুহূর্তকে দু’দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে অভিহিত করেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আনোয়ার হোসেন।

এছাড়া চীন ও বাংলাদেশের আমদানি ও রপ্তানি খাত সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশে কার্যরত চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সিনহুয়া নিউজ এজেন্সি, চায়না ন্যাশনাল রেডিও এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করছে। তাজা আমের এই রপ্তানি চীন ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করবে।” তিনি এ রপ্তানিকে দু’দেশের পারস্পরিক সহযোগিতার ফলপ্রসূ প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

প্রসঙ্গত, চীনে আম রপ্তানির জন্য নির্ধারিত এই চালানটি আন্তর্জাতিক মান বজায় রেখে প্রয়োজনীয় ফাইটোস্যানিটারি ও গুণগত পরীক্ষা সম্পন্ন করেছে। এটি বাংলাদেশের কৃষিখাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং রপ্তানি সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে চীনের বাজারে বাংলাদেশি কৃষিপণ্যের প্রবেশ আরও সুগম হবে বলেও অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

জনপ্রিয়

কোন পথে বাংলাদেশ?

দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন দিগন্তের উন্মোচন

চীনে বাংলাদেশি তাজা আম রপ্তানির আনুষ্ঠানিক সূচনা

প্রকাশিত : ০৭:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫