০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মানুষ ও নারী


মানুষ বাঁচে নিজের মত করে
নারী বাঁচে সবার জন্য
মনোরঞ্জন ও প্রয়োজনে,
ভাগ্যবতী ‘দু’ এক জনা
চলেন আপনা আপনা
যদি পড়ে খাঁদে
সবাই তাকে শক্ত করে বাঁধে।

মানুষ বাঁচে নিজের জন্য
নিজের মত করে,
নারী বাঁচে সুখ দুঃখ ভালো মন্দে
পরের আসে পাশে।

মানুষ বাঁচে ভিতরে সে একা
যদিও ভান সবই তার দেখা,
নারী বাঁচে উজার হয়ে নিজে
সবাই যেন পূর্ণ হয় তাতে।

মানুষ করে দম্ভ ক্ষমতার
নেই কোন যার সমতার,
নারী দম্ভে মেকি আস্ফালন
যা হয় অনা সৃষ্টির কারণ।

তবুও মানুষ ও নারী একা
সে ত জন্ম জন্ম দেখা
সবুই সময়ের প্রয়োজন,
সবাই নিজের মত বাঁচে
নিজে নিজেই সে ত আঁচে।

পুরুষ জন্ম মাত্র মানুষ
আছে স্বাধিকার রাশি রাশি
নারী আজন্মই দাসী
মানুষ সে কোন কালেই নয়তো।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

মানুষ ও নারী

প্রকাশিত : ০৯:৪৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

মানুষ বাঁচে নিজের মত করে
নারী বাঁচে সবার জন্য
মনোরঞ্জন ও প্রয়োজনে,
ভাগ্যবতী ‘দু’ এক জনা
চলেন আপনা আপনা
যদি পড়ে খাঁদে
সবাই তাকে শক্ত করে বাঁধে।

মানুষ বাঁচে নিজের জন্য
নিজের মত করে,
নারী বাঁচে সুখ দুঃখ ভালো মন্দে
পরের আসে পাশে।

মানুষ বাঁচে ভিতরে সে একা
যদিও ভান সবই তার দেখা,
নারী বাঁচে উজার হয়ে নিজে
সবাই যেন পূর্ণ হয় তাতে।

মানুষ করে দম্ভ ক্ষমতার
নেই কোন যার সমতার,
নারী দম্ভে মেকি আস্ফালন
যা হয় অনা সৃষ্টির কারণ।

তবুও মানুষ ও নারী একা
সে ত জন্ম জন্ম দেখা
সবুই সময়ের প্রয়োজন,
সবাই নিজের মত বাঁচে
নিজে নিজেই সে ত আঁচে।

পুরুষ জন্ম মাত্র মানুষ
আছে স্বাধিকার রাশি রাশি
নারী আজন্মই দাসী
মানুষ সে কোন কালেই নয়তো।