রাজনীতির দূষিত বাতাসে
পরে আছে কত ভাইয়ের লাশ।
মানুষ শকুনে খায় মানুষের মাংস,
বোনা শকুনের দীর্ঘশ্বাস!
হুক্কাহুয়া করে বড় শিঁয়ালগুলো,
পাতি নেতারা দেয় হাক।
চাঁদাবাজরা কেন মানুষের কপালে
বন্দুক করে এখনো তাক?
যে রাস্তায় একা পরেছিল আমার
ছোট্র ভাইটির লাশ!
সে রাস্তায় কেন এখন আবার দেখি
নব্য সন্ত্রাস!
যে অধিকারের কথা বলতে গিয়ে
হরণ হইলো বোনের বস্ত্র,
সে রাস্তায় যদি চাঁদাবাজ দেখি
নিজ হাতে তুলে নিব অস্ত্র।
মেরে সবগুলোকে সাফ করে দিয়ে
গলায় নিব আইনের ফাঁস।
চোখের সামনে এখনো ভাসে
আমার ভাইয়ের লাশ!
আমি ভীষণ কোমল হৃদয়ের
সব দিব উজাড় করে।
অপরাধীর ক্ষেত্রে উল্টো আমি
খঞ্জর দিতে পারি ভরে।
কোমল আমি, ভদ্র আমি,
অপরাধীর জন্য ত্রাস!
আমার মাটিতে, আমার ঘাটিতে
এখনো হলে চাঁদাবাজি।
ওদের গর্দান আলাদা করতে
আছেন কে কে রাজি?
আমার চোখে এখনো দেখি
রক্তভেজা ঘাস।
আমার দু চোখে এখনো ভাসে
আমার ভাইয়ের লাশ।
সাহিত্য ডেস্ক 















