০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
শোভা প্রকাশনীর স্টলে এবং অনলাইনে রকমারিতে পাওয়া যাচ্ছে

বইমেলায় প্রকাশিত ‘তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ’

  • সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত : ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 250

দীর্ঘ নয় বছরের নিষেধাজ্ঞার সময়কালে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩৬টি গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে প্রকাশিত হয়েছে বই ‘তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ’।

লন্ডনপ্রবাসী সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ড. সালেহ শিবলীর সম্পাদনায় প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫-এ শোভা প্রকাশনীর স্টলে। এছাড়াও, বইটি অনলাইনে রকমারিতেও পাওয়া যাচ্ছে।

https://www.rokomari.com/book/457589/tarek-rahman-er-nishiddho-vashon

দেশের গণমাধ্যমে ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২২ আগস্ট পর্যন্ত তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। তবে নির্বাসিত জীবনেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়ে গেছেন। তার ভাষণে ধ্বনিত হয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদের ইশতেহার, স্বাধীনতার ঘোষকের স্বনির্ভর বাংলাদেশের বয়ান, গণমানুষের মুক্তির স্বপ্ন, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম এবং শোষিত মানুষের ঘুরে দাঁড়ানোর আহ্বান।

বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে প্রকাশিত এই বই রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

শোভা প্রকাশনীর স্টলে এবং অনলাইনে রকমারিতে পাওয়া যাচ্ছে

বইমেলায় প্রকাশিত ‘তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ’

প্রকাশিত : ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫