০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রিয়জিৎ ঘোষের কবিতা — কো জা গ রী র চাঁ দ


যে মেয়েটা নগ্ন হল ফতোয়া উড়িয়ে,
তাকে ভালোবাসা যায়না !
আভূমি প্রণাম করো তাকে ৷
যে মেয়েটা জেনেশুনে আগুনে ঝাঁপাল,
তার ঠোঁটে চুম্বন নয় !
ছবিতে টাঙিয়ে দিও মালা, পদ্মকোরকের ৷
যে মেয়েটা সরাসরি চোখ রাখে
নিষেধের চোখে,
তার চোখে কাম খুঁজে খুঁজে পরিশ্রান্ত হলে
আত্মরতি ছেড়ে একবার অন্তত
আরতি জানিও তাকে !
মেয়েটা আগুন চেনে ভালো
মেয়েটা জানেনা, সমর্পন কী ?
শরীরের অধিকার কাউকে ছাড়েনি সে !
অতএব, নগ্নতায় আলো ও উচ্চতা নিয়ে
বেমালুম রূপকথা হয়ে গেল !
তোমাদের তন্ত্র মন্ত্র, তোমাদের হুমকি ফতোয়া,
তোমাদের আষ্ফালন, মিথ্যা সাহস,
দু’পায়ে মাড়িয়ে দিয়ে মেয়েটা জানাল,
এই দেখো, আমি নারী ! তোমাদের
বাড়া ভাতে ছাই দিয়ে শিখর ছুঁলাম !
…তখন বোরখার আড়ালে হাজার হাজার চোখ
মেয়েটার স্তন নাভি ও সরু কোমরে,
যা তাদের নিজস্ব নয়, ছিলনা কখনো,
কোজাগরীর চাঁদ দেখছিল !

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

প্রিয়জিৎ ঘোষের কবিতা — কো জা গ রী র চাঁ দ

প্রকাশিত : ০২:৫১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

যে মেয়েটা নগ্ন হল ফতোয়া উড়িয়ে,
তাকে ভালোবাসা যায়না !
আভূমি প্রণাম করো তাকে ৷
যে মেয়েটা জেনেশুনে আগুনে ঝাঁপাল,
তার ঠোঁটে চুম্বন নয় !
ছবিতে টাঙিয়ে দিও মালা, পদ্মকোরকের ৷
যে মেয়েটা সরাসরি চোখ রাখে
নিষেধের চোখে,
তার চোখে কাম খুঁজে খুঁজে পরিশ্রান্ত হলে
আত্মরতি ছেড়ে একবার অন্তত
আরতি জানিও তাকে !
মেয়েটা আগুন চেনে ভালো
মেয়েটা জানেনা, সমর্পন কী ?
শরীরের অধিকার কাউকে ছাড়েনি সে !
অতএব, নগ্নতায় আলো ও উচ্চতা নিয়ে
বেমালুম রূপকথা হয়ে গেল !
তোমাদের তন্ত্র মন্ত্র, তোমাদের হুমকি ফতোয়া,
তোমাদের আষ্ফালন, মিথ্যা সাহস,
দু’পায়ে মাড়িয়ে দিয়ে মেয়েটা জানাল,
এই দেখো, আমি নারী ! তোমাদের
বাড়া ভাতে ছাই দিয়ে শিখর ছুঁলাম !
…তখন বোরখার আড়ালে হাজার হাজার চোখ
মেয়েটার স্তন নাভি ও সরু কোমরে,
যা তাদের নিজস্ব নয়, ছিলনা কখনো,
কোজাগরীর চাঁদ দেখছিল !