০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফারহানা হকের কবিতা — তোমার কাল্পনিক হাত

কবি ফারহানা হক। ছবি: সংগৃহীত


একটা স্বপ্ন বুনছিলাম উলের মত তুলতুলে
অনেকটা নকশা কাটা হলে পরে দেখি
অপরপ্রান্ত গেছে খুলে
বেখেয়ালে…

মাপ জানিনা, ছুঁইওনি কখনো
তবু ফোটে তোমারই আদল
সরু আঙুলে

শহর জুড়ে শীতের সাতকাহন
নিঃস্বতার বিজ্ঞপ্তি রিক্ত ডালে…

রোদ রঙা স্বপ্ন পরো প্লিজ
যত অভিমান ভুলে
তোমার কাল্পনিক হাত ডুবে থাক
আমার আঙুল গলে..

ট্যাগ :
জনপ্রিয়

ফারহানা হকের কবিতা — তোমার কাল্পনিক হাত

প্রকাশিত : ০৩:৪৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

একটা স্বপ্ন বুনছিলাম উলের মত তুলতুলে
অনেকটা নকশা কাটা হলে পরে দেখি
অপরপ্রান্ত গেছে খুলে
বেখেয়ালে…

মাপ জানিনা, ছুঁইওনি কখনো
তবু ফোটে তোমারই আদল
সরু আঙুলে

শহর জুড়ে শীতের সাতকাহন
নিঃস্বতার বিজ্ঞপ্তি রিক্ত ডালে…

রোদ রঙা স্বপ্ন পরো প্লিজ
যত অভিমান ভুলে
তোমার কাল্পনিক হাত ডুবে থাক
আমার আঙুল গলে..