১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এবার সেই বিতর্কিত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • 156

অন্তর্ব‌র্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইউনূস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার দায়ে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও এক হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে খুলনার আদালতে।

বুধবার (৯ অক্টোবর) মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে মঙ্গলবার আবু সাঈদসহ ছাত্র আন্দোলনে নিহতদের নিয়ে বিরূপ মন্তব্য করায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মামলাটি আমলে নিয়ে তাপসী তাবাসসুম ঊর্মিকে আগামী ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। এ ঘটনায় গত ৬ অক্টোবর প্রথমে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে সরকার। পরে ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জনপ্রিয়

এবার সেই বিতর্কিত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা

প্রকাশিত : ০৬:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪