০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফুরিয়ে যাওয়া সময়

  • রানা ফকির
  • প্রকাশিত : ০৭:১৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • 209

সে সন্ধ্যে ফুরিয়ে গেছে;
নগর জন্মের ভীড়ে—
নিয়ন আলোর পাহাড়ে
চাপা পড়ে আছে জোছনা।

দূর থেকে দিগন্তে, পৃথিবীর দ্বারে—
মিটি মিটি আলো ছড়ায় বাতি,
জোনাই পোকা মিশে গেছে—
মাটির গন্ধে।

নিয়ম করেই আসে চাঁদনী রাত;
নিময় করেই নির্মম বিদায়
উপভোগের বড্ড অভাব।

হারানো সকাল
নিবৃত্ত সুর বয়ে—
পার করে বিষন্ন দিন।

তবু তারা ফিরে আসে
ক্লান্তির পথ ধরে—
তাদের যে আসতেই হয়।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

ফুরিয়ে যাওয়া সময়

প্রকাশিত : ০৭:১৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

সে সন্ধ্যে ফুরিয়ে গেছে;
নগর জন্মের ভীড়ে—
নিয়ন আলোর পাহাড়ে
চাপা পড়ে আছে জোছনা।

দূর থেকে দিগন্তে, পৃথিবীর দ্বারে—
মিটি মিটি আলো ছড়ায় বাতি,
জোনাই পোকা মিশে গেছে—
মাটির গন্ধে।

নিয়ম করেই আসে চাঁদনী রাত;
নিময় করেই নির্মম বিদায়
উপভোগের বড্ড অভাব।

হারানো সকাল
নিবৃত্ত সুর বয়ে—
পার করে বিষন্ন দিন।

তবু তারা ফিরে আসে
ক্লান্তির পথ ধরে—
তাদের যে আসতেই হয়।