০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গাজী সাইফুলের কবিতা : মুক্তি

  • গাজী সাইফুল
  • প্রকাশিত : ০৭:২৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • 204

আহ! রাষ্ট্র;
রাজপথে আজ বেরিয়েছে যে মিছিল
সাঁজোয়া যান, খাকি পোষাক আর লেফ রাইট লেফট,
বন্দুকের বেয়ানটে স্পষ্ট যে নিশানা
শিরা ফুঁড়ে বেরিয়ে যাওয়া রক্তেই আজ প্রেম হবে,
তবুও এ মিছিল আজ ফিরবেনা।

এই হাসি আজ বড় অদ্ভুত দেখায়
মা আমরা মিছিলে আছি
কিচ্ছু চিন্তা করো না, ভালো আছি আমরা সবাই;
কিছুক্ষণ পরেই ফিরবো।
ছোড়া গুলি আর ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তে,
সন্ধ্যের সূর্যের ভায়োলিন।

স্বর্গের অপ্সরা আলিঙ্গনে নেমে আসে মায়াবী ডানায় চেপে, স্রষ্টার পথে এই যাত্রা আজ অনন্ত। 

লেফট রাইট লেফট;
কারফিউ আর হুইশেল।

মহু মহু গুলির শব্দে রক্তে গড়িয়ে পড়ে প্রেম;
আজ এ মিছিলেই ভালোবাসাবাসি হবে
প্রতিশোধ হবে তোমার বেয়ানটে
পাতানো বুকে খঞ্জর চালাও,
বন্দুক থেকে ছুঁড়ে মারো সাদা গোলাপ,
মিছিলের প্রেমে আজ লাল রঙে রাঙিয়ে দিব তোমার গোলাপ।

এই মিছিলেই আজ প্রেম হবে,
লাশের সারি আর কফিনের ব্যারিকেডে
থমকে গেছে আজ তোমার পুঁজিবাদী অর্থনীতি
হিংস্র থাবায় ট্যাংক থেকে ছুড়ে ফেলো নিথর এ দেহ;
থেতলে দাও সাঁজোয়া যানের চাকায়
শুধু ভালোবাসতে ত্রুটি রেখো না
তবুও এনে দাও আজ সিঁদুর ছেড়া মুক্তি।

ট্যাগ :
জনপ্রিয়

গাজী সাইফুলের কবিতা : মুক্তি

প্রকাশিত : ০৭:২৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪