হ্যালো, কে গো তুমি ?
দাঁড়িয়ে আছি সেই কখন থেকে
বুড়ো বৃক্ষের ছায়া তলে,
আমি ?
আমি কেউ নই
যাচ্ছিলাম এই পথ ধরে
বৃক্ষটা দেখে থমকে দাঁড়ালাম,
আর ভাবছিলাম…..
কি ভাবছিলে গো
বৃক্ষটা তো অনেক পুরোনো
আর বৃক্ষ নিয়ে ভাবার কি আছে ?
আছে গো আছে
অনেক কিছু ভাবার আছে,
যেমন,
এই গাছ আনাদের জন্য কত উপকার করে
অক্সিজেন দেয়,
আমাদের বাঁচার কারন নয় কি ?
হ্যা তা ঠিক,
কিন্তু
এটা তো একটা প্রাকৃতিক ব্যাপার,
তা তো বটেই,
তবুও
আমি ভাবছি
এই গাছ এতো বছর ধরে আছে এই খানে
ঠাণ্ডা গরম, রোদ বৃষ্টি
সব উপেক্ষা করে এখন ও ঠায় দাঁড়িয়ে,
তাহলে তো সে বৃক্ষ কত কিছু দেখেছে
দেখেছে ন্যায় – অন্যায়
জয় – পরাজয়, হাসি কান্নার সমিরণ,,
হুম ঠিক,
সে আরো দেখেছে মানুষের উদারতা
মানুষের নিষ্ঠুরতা, হিংসা প্রতিহিংসা
এই বুড়ো বৃক্ষটা যদি কথা বলতে পারতো
তাহলে কত কিছুই না শুনতে পারতাম,
কত হাসি কান্নার গল্প
কত রহস্যজনক ঘটনা,
কেন বৃক্ষরা কথা বলতে জানেনা, জানো ?
ও গো তুমি কে ?
কি নাম তোমার ?
আমি কেউ না তুমি চিনবে না আমায়
আমি তো এই পথের পথিক…
নিজস্ব প্রতিবেদক 















