পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ চলতি বছরের ৪ মে বাংলাদেশ থেকে বিমানযোগে পালিয়ে যান। আর তাকে নির্বিঘ্নে পালিয়ে যেতে সাহায্য করেছেন পুলিশেরই এক কর্মকর্তা।
অনুসন্ধানে জানা যায়, বেনজীরকে পালাতে সহায়তা করা নারী ওই পুলিশ কর্মকর্তা হলেন এডিশনাল এসপি শাহেদা সুলতানা। তিনি বর্তমানে র্যাবে সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত আছেন।
আরও জানা যায়, ৪ মে রাত পৌনে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেনজীরকে তুলে দেন শাহেদা সুলতানা। সিসিটিভিতে বেনজীরের কাগজপত্রসহ শাহেদা সুলতানাকে তার আগে আগে হাঁটতে দেখা যায়।
নিজস্ব প্রতিবেদক 















