১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কোয়েল মল্লিকের ঘরে আসছে নতুন অতিথি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • 266

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এবার দ্বিতীয়বারের মত মা হতে চলেছেন। এ সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন টালিউড তারকারাও।

সবকিছু ঠিক থাকলে শিগগিরই কোয়েল ও নিসপাল দম্পতির সংসারে আসতে চলেছে নতুন অতিথি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কোয়েল মল্লিক ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যেখারে, মেট্রোরেলে পাশাপাশি সিটে বসে রয়েছেন কোয়েল ও নিসপাল। তাদের দুজনের সামনে দাঁড়ানো এই দম্পতির একমাত্র পুত্র কবীর।

ছবির ক্যাপশনে কোয়েল মল্লিক লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবার বড় হচ্ছে। খুব তাড়াতাড়ি কবীর (কোয়েলের ছেলে) বড় ভাই হতে চলেছে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন।’

এদিকে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন কোয়েল ও নিসপাল দম্পতি।

নায়িকা নুসরাত জাহান লিখেছেন, ‘অভিনন্দন।’ নায়ক জিৎ লিখেছেন, ‘দারুণ। পরিবারের সবাইকে অভিনন্দন।’ শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন, ‘অভিনন্দন।’ ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘অভিনন্দন। খুব আনন্দ হচ্ছে।’

উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল মল্লিক। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিনই ঘোষণা করেন মা হতে চলার খবর। ২০২০ সালের ৫ মে কোয়েল-নিসপালের কোল আলো করে আসে কবীর। ছেলের সঙ্গে ছবি-ভিডিও মাঝেমাঝেই শেয়ার করে নেন কোয়েল সোশ্যাল মিডিয়ায়। তাঁদের একসঙ্গে দেখতে খুব পছন্দও করেন তার ভক্ত-অনুরাগীরা। আর এবার সেসব পোস্ট আরও আকর্ষণীয় করে তুলবে কোয়েলের দ্বিতীয় সন্তান। যদিও কবে দ্বিতীয় সন্তান আসবে কোলে, তা এখনো জানাননি তিনি। তবে আশা রাখা যাচ্ছে— ২০২৫ সালের শুরুতেই দেখা মিলবে মল্লিক ও সিং পরিবারের নতুন সদস্যের।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

কোয়েল মল্লিকের ঘরে আসছে নতুন অতিথি

প্রকাশিত : ০৪:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪