০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কুয়াশাচ্ছন্ন ঢাকার দুই ফ্লাইটের কলকাতায় অবতরন

ছবিঃ ফাইল ফটো

ডেস্ক নিউজ

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি যাত্রীবাহী ফ্লাইট যথাসময়ে অবতরণ করতে পারেনি। পরে এ দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল আটটায় ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

ঘন কুয়াশার কারণে গত সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাতে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এসময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ওই ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, ১টি ছিল কার্গো বিমান।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

কুয়াশাচ্ছন্ন ঢাকার দুই ফ্লাইটের কলকাতায় অবতরন

প্রকাশিত : ০৬:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩