০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

উপদেষ্টার পদ থেকে সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগ

ছবিঃ সংগৃহীত

ডেস্ক নিউজ

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সজীব আহমেদ ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর ১৯ নভেম্বর টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগপত্র জমা দেন। ২০১৮ সালে টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেননি। এবার প্রধানমন্ত্রীর উপেদষ্টারাও পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর দুই টেকনোক্র্যাট মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাত উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দিতে মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দিয়েছিল।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

উপদেষ্টার পদ থেকে সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগ

প্রকাশিত : ০৪:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩