০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

পুলিশের উপস্থিতিতে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, দেশ বার্তা 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পর পর দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। যদিও মির্জা আব্বাস বেশকিছু দিন ধরে কারাগারে রয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি মোটর সাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এসময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।’

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিষয়টি বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, “ককটেল বিস্ফোরণে মুহূর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি নিরাপদে চলে যায়। এসময় নিরাপত্তা কর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ৬-৮ জন পুলিশ সদস্য বহন করা ৩-৪টি মোটরসাইকেল অবস্থান করতে দেখেন।”

মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে এ বিষয়ে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে ককটেল নিক্ষেপকারী আরোহীসহ মোটর সাইকেলটিকে এস্কর্ট দিয়ে নিয়ে যায় বলে মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা জানান।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

পুলিশের উপস্থিতিতে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

প্রকাশিত : ০৯:৩৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩