১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শনিবার দিনের প্রথম ওভারেই হাসান মাহমুদ পেয়েছিলেন উইকেটের দেখা। এলবিডব্লু করেন ওয়েস্ট ইন্ডিজের জসুয়া দা সিলভাকে। পরে ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার রিভিউ নিয়েছিলেন।

৪৫০ রান করে ইনিংস ঘোষণা ক্যারিবিয়ানদের

আউট করা পর হাসান মাহমুদের উল্লাস। ছবি: সংগৃহীত

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডজ। ৪৫০ রান করে ইনিংস ঘোষণা করেছে তারা। ২০১৪ সালে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৪৮৪ রান করে ইনিংস ছেড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গত ১০ বছরে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান করেছে ওয়েস্ট ইন্ডজ।

শুক্রবার প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫০ রান, এরপর শনিবার দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত ২ উইকেট তুলে নিলেন হাসান মাহমুদ। ২৬১ রানের মাথায় নেই ৭ উইকেট। এরপরের গল্পটা স্বাগতিকদের দাপটের। বাংলাদেশকে হতাশ করে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

জাস্টিন গ্রিভস ও কেমার রোচের ১৪০ রানের রেকর্ড অষ্টম উইকেট জুটিই মূলত ভুগিয়েছে বাংলাদেশকে। ক্যারিয়ার সর্বোচ্চ ৪৭ রান করে হাসান মাহমুদের শিকার হয়েছেন কেমার রোচ।

অন্যদিকে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর ১১৫ রানে অপরাজিত ছিলেন গ্রিভস। বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ সর্বোচ্চ তিনটি এবং তাসকিন ও মিরাজ দুটি করে উইকেট শিকার করেছেন।

শনিবার দিনের প্রথম ওভারেই হাসান মাহমুদ পেয়েছিলেন উইকেটের দেখা। এলবিডব্লু করেন ওয়েস্ট ইন্ডিজের জসুয়া দা সিলভাকে। পরে ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার রিভিউ নিয়েছিলেন।

তবে হাসানের ভাগ্যটা ভালো বলতেই হয়। আম্পায়ার্স কলে আউট হন এই ব্যাটার। খানিক পর আবার আঘাত। এরপর ফেরালেন আলজারি জোসেফকে।

একই লেন্থে বল ফেলেছিলেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় গালি অঞ্চলে। উড়ন্ত ক্যাচ নিয়ে বাংলাদেশের সপ্তম উইকেট এনে দেন জাকির হাসান।

দুই উইকেটের কল্যাণে ইতিহাসে নাম লেখান হাসান। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন হাসান মাহমুদ। ২০২৪ সালেই অভিষেক হয়েছে ক্রিকেটের বনেদি এই ফরম্যাটে। এরপরেই নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করেছেন লঙ্গার ফরম্যাটে। ক্যারিয়ারের ৮ম ম্যাচে এসে পেয়েছেন ২৫তম উইকেট।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

শনিবার দিনের প্রথম ওভারেই হাসান মাহমুদ পেয়েছিলেন উইকেটের দেখা। এলবিডব্লু করেন ওয়েস্ট ইন্ডিজের জসুয়া দা সিলভাকে। পরে ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার রিভিউ নিয়েছিলেন।

৪৫০ রান করে ইনিংস ঘোষণা ক্যারিবিয়ানদের

প্রকাশিত : ০৯:০০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪