০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ করবেন কোহলি!

টেস্টে বিরাট কোহলিকে সর্বশেষ দেখা গেছে গত জানুয়ারিতে, দক্ষিণ আফ্রিকা সফরে। তবে মিস করেন ইংল্যান্ড সিরিজ। দেশের মাটিতে জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চে খেলেননি পাঁচটি টেস্ট। ছেলে অকায়ের পৃথিবীতে আগমন উপলক্ষে সেই সিরিজে দর্শক হয়েছিলেন। বিরতি শেষে এবার ক্রিকেটের এলিট সংস্করণে ফিরতে যাচ্ছেন। গুনে গুনে প্রায় আট মাসের পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন ভারতের সাবেক এ ক্যাপ্টেন।

কোহলি যত বড় ক্রিকেটারই হোক, সাদা পোশাকে দীর্ঘদিন না খেলে মাঠে নেমে পারফর্ম করা বেশ কঠিন হবে তার জন্য। কিন্তু এটা মানতে নারাজ বাসিত আলী। বাংলাদেশ সিরিজে পাকিস্তানের সাবেক এ ক্রিকেটারের বাজির ঘোড়া ওই কোহলিই! টাইগারদের বিপক্ষে সিরিজে রানের ফোয়ারা ছোটাবেন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটার।

মাঠের লড়াইয়ে কোহলির সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে নজর রাখলে বাসিত আলীর কথা মানতে কষ্টই হবে ভারতীয় ক্রিকেটারের যে কোনো পাড় ভক্তের জন্য। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রান খরায় ভুগেছেন কোহলি। গত জুনে শেষ হওয়া এ টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের লিস্টে শীর্ষ দশেও নেই তার নাম। ৮ ম্যাচ খেলে ১৮.৮৭ গড়ে সংগ্রহ করেন ১৫১ রান। স্ট্রাইক রেট ১১২.৬৮।ফাইনালে শিরোপা জেতানোর পথে হাঁকানো ৭৬ রানের ইনিংসটাই তার ব্যক্তিগত সর্বোচ্চ। গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও কথা বলেনি তার হাতের ব্যাট। ৩ ম্যাচ খেলে তোলেন মাত্র ৫৮ রান। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে বর্তমান সময়ে কোহলি খুব একটা রানের দেখা পাচ্ছেন না।

কিন্তু পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী ভবিষ্যদ্বাণী, বাংলাদেশের বিপক্ষে তো বটেই, নিউজিল্যান্ড সিরিজেও বড় ইনিংস হাঁকাবেন কোহলি। এ ব্যাপারে নিজের ইউটিউব চ্যানেলে ৫৩ বছরের বাসিত বলেন, ‘ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না। শ্রীলঙ্কা সিরিজে সে ভালো পারফর্ম করেনি। কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন। ১১০ কিংবা ১১৫ নয়, ২০০ রানের ইনিংসও দেখতে পারেন তার কাছ থেকে।’

বর্ণিল লাল বলের ক্রিকেট ক্যারিয়ারে কোহলি ৭টি ডাবল সেঞ্চুরির মালিক। টেস্টে সর্বোচ্চ দ্বিশতকের মালিকদের তালিকায় ইংল্যান্ডের কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডের সঙ্গে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছে। ৯টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে তৃতীয় স্থানে আছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। ১১ ডাবল সেঞ্চুরি রয়েছে দ্বিতীয় স্থানে থাকা লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ১২ ডাবল সেঞ্চুরি এখনো সবার ওপরে।

বাংলাদেশের বিরুদ্ধে ৬ টেস্ট খেলে ৯ ইনিংসে ৫৪.৬২ গড়ে ৪৩৭ রান করেছেন কোহলি। ২০১৭ সালে হায়দরাবাদের মাঠে টেস্টে ২০৪ রানের ইনিংস বাংলাদেশের বিরুদ্ধে কোহলির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

বাংলাদেশের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ করবেন কোহলি!

প্রকাশিত : ০৭:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪